আন্দুলবাড়ীয়া ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-04-26 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়েভ ফাউন্ডেশন ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সহযোগিতায় প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন।
বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার কার্যনির্বাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের অ্যাডভাইজার আব্দুস শুকুর, ইউনিয়ন লোকোমোর্চার সহসভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল হক রানা, ইউনিয়ন লোকমোর্চার কার্যনির্বাহী সদস্য ও ইউপি মেম্বার শেখ আতিয়ার রহমান, সাংবাদিক নারায়ণ ভৌমিক, আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান, শাহাপুর পুলিশ ক্যাম্পের এএসআই পলাশ কুমার বিশ্বাস, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ইউনুস আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইসমতারা সুলতানা বকুল প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার আলমগীর কবির। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কাজী খন্দকার মনিরুজ্জামান মনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)