মেহেরপুরে পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি, গামছা ও ক্যাপ বিতরণ

আপলোড তারিখঃ 2024-04-26 ইং
মেহেরপুরে পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি, গামছা ও ক্যাপ বিতরণ ছবির ক্যাপশন:


চলছে গ্রীষ্মের তাণ্ডব। ক্রমশ বাড়ছে তাপমাত্রা। সবমিলিয়ে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই তীব্র গরমে মেহেরপুরের রিকশা চালক ও সাধারণ পথচারীদের স্বস্তি দিতে সুপেয় পানি, গামছা ও ক্যাপ বিতরণ করেছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের শতাধিক পথচারী ও রিকশা চালকের মধ্যে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
পৌর মেয়র বলেন, চলমান তাপপ্রবাহের কারণে মানুষ প্রচণ্ড অস্থিরতার মধ্যে আছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ঠিকভাবে কাজ করতে পারছেন না। একটু কাজ করলেই হাঁপিয়ে উঠছেন। গরম থেকে কিছুটা প্রশান্তি দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌর সচিব জি.এম. ওবায়দুল্লাহ, কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, আল মামুন, আব্দুর রহিম, মুস্তাক আহমেদ, শারমিন সুলতানা, উপ-সহকারী প্রকৌশলী মহাসিন আলীসহ পৌর কর্মচারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)