ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপলোড তারিখঃ 2024-04-26 ইং
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী রেহেনা খাতুন হত্যার দায়ে স্বামী রাশেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদুল ইসলাম মহেশপুর উপজেলার জুলুলী গ্রামের আনিচ উদ্দিন বিশ^াসের ছেলে।

মামলার বিবরণ ও রায় সূত্রে জানা গেছে, ২১ বছর আগে রাশেদুলের সাথে রেহেনা খাতুনের বিয়ে হয়। রাশেদুল দ্বিতীয় বিয়ের পর রেহেনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেই ক্ষ্যান্ত হয়নি। সুযোগ বুঝে ২০১৮ সালের ২৩ জুলাই বাড়ির পাশের কোদলা নদীতে ডুবিয়ে রেহেনাকে হত্যা করে। এ ঘটনায় তার পিতা মতলেব আলী বাদী হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামি রাশেদুলকে গ্রেপ্তার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে হত্যার দায় স্বীকার করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি রাশেদুলকে যাবজ্জীবন কারদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)