কুড়ুলগাছির বুইচিতলায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-04-26 ইং
কুড়ুলগাছির বুইচিতলায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির বুইচিতলা নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে ১৭তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সভাপতি নজীর আহমেদের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বাদ আসর বুইচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাহফিল শুরু হয়। মাহফিলে প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়ার দৌলতপুর সাহেবপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. মাহমুদুল হাসান সিদ্দিকী। দ্বিতীয় বক্তা ছিলেন ইসলামি চিন্তাবিদ মাওলানা মুফতি মো. আলী আকবর। মাহফিল পরিচালনা করেন আবুজার গিফারি। মাহফিলে কয়েক হাজার মুসলিম ধর্মপ্রাণ পুরুষ ও নারী যোগদান করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)