সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা

আপলোড তারিখঃ 2024-04-26 ইং
সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা ছবির ক্যাপশন:


মেহেরপুরের মুজিবনগরে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন।

এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কুমার উজ্জ্বল দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন, মাধ্যমিক একাডেমি সুপারভাইজার হাসনাইন করিম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি, সোনালী ব্যাংক মুজিবনগর শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলামসহ উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইমাম, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। সর্বজনীন পেনশন স্কিম সভায় সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে চারটি স্কিম রয়েছে, তাতে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)