কুড়ুলগাছির সদাবরী খালের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপলোড তারিখঃ 2024-04-26 ইং
কুড়ুলগাছির সদাবরী খালের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবির ক্যাপশন:

দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি খালের দুই পাড়ে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা করা হয়েছে। এসময় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ৩৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করে দামুড়হুদা উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযানটি পরিচালনা করা হয়।

``

স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ১৬৩৩ ও ১৫৯২ দাগে মোট ৬ একর ৪০ শতাংশ জমিতে অবস্থিত সদাবরি খাল। এই খালের দুই পাড়ে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৩৫ শতক সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম ও দর্শনা থানা-পুলিশের একটি দল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় দামুড়হুদা উপজেলা প্রশাসন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)