গাংনীতে আইসক্রিম কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2024-04-25 ইং
গাংনীতে আইসক্রিম কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরের দিকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে আইকন বেভারেজ নামের এক কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সজল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাড়াভাঙ্গা গ্রামে আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আইকন বেভারেজ নামের একটি আইসক্রিম কারখানার কোনো অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে আইসক্রিম ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল ও ফ্লেভার। অভিযানে সহযোগিতায় ছিলেন গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং কৃষি বিপণন অফিসের কর্মকর্তাসহ মেহেরপুর জেলা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)