ঝিনাইদহে স্কাউটের পকেট কমিটি গঠনে তোড়জোড়!

আপলোড তারিখঃ 2024-04-25 ইং
ঝিনাইদহে স্কাউটের পকেট কমিটি গঠনে তোড়জোড়! ছবির ক্যাপশন:

বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ সদর উপজেলা কমিটির কাউন্সিল তারিখ ঘোষণা হওয়ায় গঠনতন্ত্রের পরিপন্থি কাউন্সিল স্থগিতের দাবি জানানো হয়েছে। হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইফসুফ আলীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও স্কাউট গ্রুপের নেতৃবৃন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে কাউন্সিল স্থগিতের দাবি জানিয়ে নিয়মতান্ত্রিকভাবে কাউন্সিলের আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ সদর উপজেলা কমিটি হয়নি। আগামী ২৭ এপ্রিল একটি পকেট কমিটি গঠনের তোড়জোড় করা হচ্ছে। এই কমিটি গঠনের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না। সব কাজ গোপনে গোপনে করা হচ্ছে। বিশেষ একটি মোবাইল নম্বর থেকে বেছে বেছে কিছু মানুষকে ম্যাসেজ দিয়ে জানানো হচ্ছে আগামী ২৭ এপ্রিল সকাল ১০টায় কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ সদর উপজেলার কাউন্সিল অনুষ্ঠিত হবে। আর এই অনিয়ম ও দুর্নীতির কাজটি পেয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ কামরুজ্জামান। তবে শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ কামরুজ্জামান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কেবল ওপর মহলের দায়িত্ব পালন করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)