ঝিনাইদহে কৃষি ব্যাংকে হালখাতা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-04-25 ইং
ঝিনাইদহে কৃষি ব্যাংকে হালখাতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

বাংলাদেশ কৃষি ব্যাংকের কাষ্টসাগরা বাজার শাখায় হালখাতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে আয়োজিত এই হালখাতায় কৃষকরা তাদের ঋণ পরিশোধ করেন। শাখার ব্যবস্থাপক সোহাগ ঘোষ জানান, সদর উপজেলার হরিশংকরপুর, দোগাছী, কালীচরনপুর, পদ্মকর ও পোড়াহাটি ইউনিয়নের অধীন মোট ঋণ গ্রহীতার সংখ্যা ২ হাজার ৬১৩ জন।

মোট ঋণের পরিমাণ ২৮ কোটি ৯৩ লাখ টাকা। হালখাতায় ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৩ লাখ টাকা। অর্জন হবে ২৬ লাখ টাকা। ঋণ গ্রহিতা হাটগোপালপুরের হাফিজুর রহমান জানান, স্বল্পসুদে ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে অনেক উপকৃত হয়েছি। হালখাতায় আমি পুরা টাকা পরিশোধ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। অপর ঋণ গ্রহিতা কলাচাষী পোড়াহাটি এলাকার ইনতাজ উদ্দিন ৩ লাখ টাকা ঋণ নিয়ে তা আজ পরিশোধ করেছেন বলে জানান। উল্লেখ্য, প্রতি বছর একবার কৃষকরা হালখাতার মাধ্যমে ঋণ পরিশোধ করার সুযোগ পেয়ে থাকেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)