জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হলেন ঝিনাইদহের মাহফুজ

আপলোড তারিখঃ 2024-04-25 ইং
জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হলেন ঝিনাইদহের মাহফুজ ছবির ক্যাপশন:

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী (অবঃ) মেজর মাহফুজুর রহমানকে। প্রেস বিঞ্জপ্তিতে আরও জানানো হয়, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী। এ বিষয়ে মেজর মাহফুজ বলেন, তার ওপর অর্পিত এই গুরু দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন, সে জন্য তিনি সকলের দোয়া কামনা করেন। (অবঃ) মেজর মাহফুজুর রহমান জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ায় তাকে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)