ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় তীব্র দাবদাহ চলছে। মানুষের দৈনন্দিন জীবনযাপন ওষ্ঠাগত হয়ে উঠেছে। তীব্র খরতাপে দেহকে বাঁচাতে মানুষের কাছে পানির চাহিদা বেড়ে গেছে। তাই তীব্র তাপদাহে পথচারীদের তৃষ্ণা মেটাতে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা দ্বিতীয় দিনের মতো পানির বোতল বিতরণ করেছেন।
গতকাল বুধবার শহরের বিভিন্ন জনাকীর্ণ মোড়ে মোড়ে পানির বোতল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান মুকুল, ফিরোজ ইফতেখার, সাংবাদিক এমদাদ হোসেন, এসআই লিটন কুমার মন্ডল, জুয়েলারি ব্যবসায়ী আব্দুল জলিল, মানোয়ার মল্লিক, আব্দুর রশিদ মালিথা, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সম্পাদক নাজমুল হক শাওন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সনজু, কার্যনির্বাহী কমিটির সদস্য ইউনুস আলী মন্ডল, প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান রোকন, ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার শরিফ প্রমুখ।
এসময় আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান বলেন, তীব্র তাপদাহে মানুষের জীবন বাঁচাতে বিশুদ্ধ পানির গুরুত্ব অপরিসীম। তাই তাপদহের মধ্যে সাধারণ মানুষের পানির চাহিদা মেটাতে উপজেলা প্রেসক্লাবের এই পানি বিতরণ কার্যক্রমের আজ দ্বিতীয় দিন ছিল। আশা করি এই পানি বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
