চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক দু’জনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2024-04-24 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক দু’জনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর এলাকার নুরনগর কলোনী পাড়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে সাজা প্রদানসহ জরিমানা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার মৃত নশকার আলীর ছেলে রমজান আলী (৬০) ও পৌর এলাকার বেলগাছী ঈদগাহ পাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৫২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে নুরনগর কলোনী পাড়ায় রাজ্জাকের আমবাগানে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ রমজান আলীকে এবং বেলা দুইটার দিকে নুরনগর কলোনী পাড়ায় কামরুলের লেবু বাগানে অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলামকে আটক করে।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকেই ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)