আলমডাঙ্গায় গরমে অসুস্থ হয়ে দুই নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-04-23 ইং
আলমডাঙ্গায় গরমে অসুস্থ হয়ে দুই নারীর মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় তীব্র গরমে অসুস্থ হয়ে এক ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আশুরা খাতুন (২৫) ও সকাল সাড়ে ১০টার দিকে আয়েশা বেগম (৭০) নামের দুই নারী মারা যান। তাঁরা দুজনই আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের বেগুয়ারখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, উপজেলার জামজামি ইউনিয়নের বেগুয়ারখালী গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন সকালে কৃষিকাজে মাঠে যান। সকাল সাড়ে ৯টার দিকে তাঁর স্ত্রী আশুরা খাতুন স্বামীর জন্য মাঠে ভাত নিয়ে যাচ্ছিলেন। এসময় স্বামীর খেত পর্যন্ত পৌঁছনোর আগেই জমির আইলে আশুরা খাতুন মাথা ঘুরে মাটিতে পড়ে যান। মাঠে উপস্থিত কৃষকেরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নেওয়ার আগেই তিনি মারা যান।
এদিকে, আশুরা খাতুনের মৃত্যুর এক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের আক্কাস আলীর স্ত্রী আয়েশা বেগম মারা যান। কয়েকদিনের তীব্র গরমে তিনি হাঁসফাঁস করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত গ্রাম্য চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, গত চার দিনের তীব্র গরমে আয়েশা বেগম অসুস্থ হয়ে পড়েন। গতকাল সোমবার সকালে তাঁর শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হলে পরিবারের সদস্যরা তাঁর নিকট চিকিৎসার জন্য নিয়ে আসেন। তিনি আসার আগেই আয়েশার মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)