দামুড়হুদায় প্রার্থিতা প্রত্যাহার করলেন সহিদুল ইসলাম

আপলোড তারিখঃ 2024-04-23 ইং
দামুড়হুদায় প্রার্থিতা প্রত্যাহার করলেন সহিদুল ইসলাম ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে সহিদুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল সোমবার বিকেল পৌনে চারটার দিকে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

মনোনয়নপত্র প্রত্যাহার কেন করেছেন জানতে চাইলে সহিদুল ইসলাম বলেন, ‘এমপির কোনো আত্মীয় উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। জননেত্রীর শেখ হাসিনার নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’ দামুড়হুদা উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার নুরু-উল্লাহ মনোনয়নপত্র প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেন।

বর্তমানে দামুড়হুদায় তিনজন প্রার্থী রইলেন। এরা হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের আপন ছোট ভাই বর্তমান উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু ও সাবেক যুবলীগ নেত অ্যাডভোকেট আবু তালেব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)