দ্বন্দ্বে বন্ধ রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করলেন ওসি

আপলোড তারিখঃ 2024-04-23 ইং
দ্বন্দ্বে বন্ধ রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করলেন ওসি ছবির ক্যাপশন:

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দীর্ঘ একযুগ বন্ধ থাকা রাস্তায় ফের চলাচল করছে ছয়টি পরিবার। ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউপির মালাধারপুর গ্রামের অসহায় মিজানুর রহমানসহ ৬টি পরিবারের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে রাস্তাটি বন্ধ ছিল। গতকাল দুপক্ষের সম্মতিক্রমে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান দ্বন্দ্ব মিটিয়ে রাস্তাটি আবার চলাচলের জন্য উন্মুক্ত করেন।

স্থানীয় ইউপি সদস্য দীর্ঘদিনের সমস্যা সমাধান করে রাস্তাটি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করায় মহেশপুর থানার ওসিকে ধন্যবাদ জানান। এ বিষয়ে ওসি মাহাব্বুর রহমান বলেন, উভয়পক্ষের সম্মতিক্রমে ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে দীর্ঘদিন বন্ধ হওয়া রাস্তাটি চলাচলের জন্য সব ধরণের আইনি সহায়তা দেওয়া হবে। আপাতত রাস্তাটি উন্মুক্ত করা হয়েছে। রাস্তাটি যেন আর কখনো বন্ধ না হয়, থানার পক্ষ থেকে যতদূর সম্ভব চেষ্টা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)