দর্শনায় ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-04-22 ইং
দর্শনায় ড্রেন নির্মাণকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে দর্শনায় ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু এই নির্মাণকাজের উদ্বোধন করেন।

দর্শনা বাসস্ট্যান্ডের শাপলা বাস কাউন্টার থেকে হল্ট স্টেশন অভিমুখে ৫ ফুট প্রস্ত ও ৯৩ মিটার দৈর্ঘ্য এই ড্রেন নির্মাণকাজের ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবুসহ ড্রেন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আমির হোসেন, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক ও দর্শনা রেলবাজার কমিটির সভাপতি টিপু সুলতান।

উদ্বোধনকালে জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিতে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে এ উন্নয়ন কাজের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে দর্শনা বাস টার্মিনালের আধুনিকায়ন কাজ শুরু হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)