গাংনীতে হিট স্ট্রোকে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-04-22 ইং
গাংনীতে হিট স্ট্রোকে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে শিল্পী খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে নিজ বাড়িতে কাজ করার সময় তার মৃত্যু হয়। শিল্পী রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী ও পার্শ্ববর্তী আমতৈল গ্রামের বিল্লাল মালিথার মেয়ে।


শিল্পী খাতুনের ছেলে রওনক হোসেন বলেন, সকালে আমার মা বাড়ির বিভিন্ন কাজ করছিলেন। কাজ করতে করতে প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় মাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া পথে তিনি মারা যান। রওনক হোসেন বলেন, আমার মায়ের কোনো অসুখ ছিল না। তিনি সম্পূর্ণ সুস্থ মানুষ ছিলেন। হিট স্ট্রোকের কারণে মায়ের মৃত্যু হতে পারে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নোমাজ আলী বলেন, ধারণা করা হচ্ছে তীব্র তাপদাহের ফলে হিট স্ট্রোকে তিনি মারা গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)