চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ

আপলোড তারিখঃ 2024-04-22 ইং
চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড়ের ‘চুয়াডাঙ্গা ব্যাটারি হাউজ’ এর পরিচালক আল মারুফকে প্রকাশ্যে তার ব্যবসা প্রতিষ্ঠানে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানাগেছে। এ ঘটনায় রাতেই ব্যবসায়ী আল মারুফ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগের বরাত দিয়ে আল মারুফ বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার মল্লিক পাড়ার সোহেল (৩৫), মুক্তিপাড়ার খায়রুল ইসলাম টোকন (৩৭) ও সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার এলাকার সোহাগ ওরফে সোহাগ কসাইসহ (৪৮) অজ্ঞাতনামা আরও তিন-চারজন প্রায়ই আমার কাছে এসে চাঁদা দাবি করত। আজও তারা চাঁদা দাবি করলে আমি চাঁদা দিতে অস্বীকার করি। এসময় আসামিরা ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্ন হুমকি দেয়। পরে বেলা ৩ টার দিকে আসামিরা মোটরসাইকেলযোগে এসে এলোপাতাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এছাড়া দোকানের ক্যাশ বক্সে থাকা ২টি ট্রাক বিক্রয় বাবদ মোট ২৩ লাখ টাকা চুরি করে নেয়। সেই সাথে আসামিরা দোকান ভাঙচুর করে ৪০ হাজার টাকার ক্ষতি করে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, আমরা লিখিত আকারে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)