দামুড়হুদার কার্পাসডাঙ্গায় পৃথক বাড়িতে চোরের হানা

আপলোড তারিখঃ 2024-04-21 ইং
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় পৃথক বাড়িতে চোরের হানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিদাগত রাতে কার্পাসডাঙ্গার পৃথক দুটি বাড়ি থেকে চোরচক্র একটি বৈদ্যুতিক পানির পাম্প ও একটি বাইসাইকেল চুরি করে। কোমরপুর গ্রামের মৃত ইসলাম খাবলীর ছেলে আব্দুল মজিদ ও একই মৃত সোহরাব হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল মজিদ বলেন, সকালে বাড়ির লোকজনের চিৎকারে ঘুম ভাঙে। এসময় জানতে পারি আমার বাড়ির বৈদ্যুতিক মোটর চুরি হয়েছে। শুধু আমার বাড়িই না প্রতিবেশী সোহরাব হোসেনের বাড়ি থেকেও একটি বাইসাইকেল চুরি হয়েছে। একজন চোরের কাজ নয়। সঙ্গবদ্ধ চোরচক্র এ চুরির ঘটনা ঘটিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)