আলমডাঙ্গায় মোটরসাইকেলর ধাক্কায় বৃদ্ধ জখম

আপলোড তারিখঃ 2024-04-21 ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেলর ধাক্কায় বৃদ্ধ জখম ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় জামাল হোসেন নামের এক বৃদ্ধ গুরুতর জখম হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার আটকপাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলা পাঁচলিয়া গ্রামের মাঠপাড়ার সবদ আলীর ছেলে। জানা গেছে, গতকাল রাতে ব্যক্তিগত কাজ শেষে আলমডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন জামাল হোসেন। পথে আলমডাঙ্গা ঐতিহ্যবাহী আটকপাটে পৌঁছালে পিছন থেকে অপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় রাস্তার ওপর ছিটকে পড়ে তার ডান পা ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)