ঝিনাইদহে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-04-21 ইং
ঝিনাইদহে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি অধীর বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত শুক্রবার দিবাগত রাতে ঝিনাইদহ সদর থানাধীন বিজয়পুর বাজার এলাকা থেকে তাকে গ্রপ্তার করা হয়। অধীর বিশ্বাস শৈলকুপা থানাধীন ভগবাননগর গ্রামের মৃত কার্তিক বিশ্বাসের ছেলে ও স্বাধীন বিশ্বাস (২৪) হত্যা মামলার পলাতক আসামি। গতকাল শনিবার ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৪ এপ্রিল রোববার স্বাধীন বিশ্বাসের পিতা সুনিল বিশ্বাসের সঙ্গে ভগবাননগর গ্রামের আদিবাসীপাড়া কালি মন্দিরের কাছে অধীর বিশ্বাসসহ কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেদিন রাত সাড়ে আটটার দিকে সুনিল বিশ্বাস গ্রামের মনিরুল শাহ’র মুদি দোকানের সামনে ইটের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন। সে সময় অধীর বিশ্বাসসহ আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট শুরু করে। এসময় চিৎকার শুনে পাশের দোকানে বসে থাকা তার ছেলে স্বাধীন বিশ্বাস পিতাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও বাঁশের লাঠি দিয়ে মাথার আঘাত করে গুরুতর জখম করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের তার পিতা সুনিল বিশ্বাস বাদী হয়ে ১৫ এপ্রিল ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস দল ছায়া তদন্ত শুরু করে এবং উক্ত হত্যা মামলার পলাতক আসামি অধীর বিশ্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় র‌্যাবে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে, গতকালই গ্রেপ্তারকৃত আসামিকে শৈলকুপা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)