প্রবীর কুমার দাসের পরলোকগমণ : আজ শেষকৃত্য

আপলোড তারিখঃ 2017-09-08 ইং
প্রবীর কুমার দাসের পরলোকগমণ : আজ শেষকৃত্য ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার কালিপদ গ্র্যান্ড সন্সের স্বত্ত্বাধিকারী হেমন্ত সিংহ রায়/পলাশ কুমার সাহা: চুয়াডাঙ্গা জেলার প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার কালিপদ গ্র্যান্ড সন্সের স্বত্ত্বাধিকারী প্রবীর কুমার দাস পরলোক গমণ করেছেন। গত বুধবার বেলা সাড়ে ৩টার দিকে রেলবাজারে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এসময় রাস্তার উপর ছিটকে পড়ে তিনি মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হলে স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার্থে ওইদিনই তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীর কুমার দাসের বয়স হয়েছিল ৬০ বছর। তিনি পিতা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ভাই-বোন, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর শুনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে জেলার বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিবেশীরা ছুটে আসেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ শুক্রবার বেলা ৯টায় চুয়াডাঙ্গা তালতলা মহাশ্বশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। স্বর্গীয় প্রবীর কুমার দাস ছিলেন একজন প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী। সেই সাথে তিনি জেলার একজন স্বনামধন্য ঠিকাদারও ছিলেন। বড় বাজার দূর্গা মন্দির এলাকার বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসের বড় ছেলে প্রবীর কুমার দাস। তাঁর ঠাকুর দাদা ছিলেন স্বর্গীয় কালিপদ দাস একজন স্বনামধন্য ও প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী এবং জেলার প্রাচীণতম কালিপদ গ্র্যান্ড সন্স’র প্রতিষ্ঠাতা। বংশ পরম্পরায় এঁরা সকলেই মিষ্টান্ন ব্যবসার সাথে জড়িত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)