গাংনীতে অসুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ

আপলোড তারিখঃ 2024-04-19 ইং
গাংনীতে অসুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যানসার ও কিডনি সমস্যাসহ জটিল ও কঠিন রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডা. এ এস এম নাজমুল হক সাগর। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহম্মেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এসময় ৩২ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১৬ লাখ টাকার চেক প্রদান করা হয়। এসময় উপজেলা সমাজসেবা অফিসার আরশেদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)