তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

আপলোড তারিখঃ 2024-04-19 ইং
তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মিজানুর রহমান টিপু প্যানেলকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছে তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী প্যানেল। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টায়।

নির্বাচনে ৫১৫টি ভোটার নিয়ে দুই পক্ষের ৫০০ ভোট পোল হয়। এরমধ্যে কিছু ভোট বাতিল হয়। নির্বাচনে মিজানুর রহমান টিপু প্যানেলকে দ্বিগুণ ভোটে পরাজিত করে এলাকায় মিষ্টি বিতরণ করেছে শুকুর প্যানেলের সমর্থকসহ ভোটাররা। নির্বাচনে বিজয়ী হয়ে প্যানেল সভাপতি শুকুর আলী বলেন, বিদ্যালয়ে ইতিপূর্বে যতটা উন্নয়ন দেখেছে তার চেয়ে অনেকগুণ বেশি করার চেষ্টা করব। বিদ্যালয়ের নির্মাণাধীন কাজ, শিক্ষার গতি বৃদ্ধি, সঠিক শিক্ষা কার্যক্রম, নিয়মিত পাঠদান, গরীব অসহায় শিক্ষার্থীদের বিশেষ সুবিধা, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহমূলক উপহারসহ সকল বিষয়ে নজর দিয়ে বিদ্যালয়ের ভাবমূর্তি সঠিক পথে ফিরাতে সকল কর্মকাণ্ড পরিচালিত করবো।

নতুন অভিভাবক সদস্য পদের নির্বাচনে অংশগ্রহণকারী দুটি প্রতিদ্বন্দ্বী মধ্যে শুকুর আলী প্যানেলের তসলিমুজ্জামান (সাগর) মই মার্কায় ৩১৩ ভোট পেয়েছেন। শিলন মিয়া মাছ মার্কায় ৩০৮ ভোট, আব্দুল লতিফ কলস মার্কায় ২৯৭ ভোট, কামাল উদ্দিন হরিণ মার্কায় ২৯৫ ভোট ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সাহারন খাতুন বাইসাইকেল মার্কায় ৩১২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এদিকে মিজানুর রহমান টিপু প্যানেলের আব্দুল গফুর চেয়ার মার্কায় ভোট পায় ১৮২টি, কাবিল হোসেন ছাতা মার্কায় ১৫৯ ভোট, ফয়েজ আহমেদ মোরগ মার্কায় ১৫৭টি ভোট, সেলিম হোসেন আনারস মার্কায় ১৫৯টি ভোট এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফুটবল মার্কায় ১৬৭টি ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)