চুয়াডাঙ্গায় সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2024-04-18 ইং
চুয়াডাঙ্গায় সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।

গতকাল বুধবার সন্ধ্যায় সময় টিভির চুয়াডাঙ্গার রিপোর্টার মাহফুজ মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি রফিক রহমান, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শেখ সেলিম, এম এম আলাউদ্দিন প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন সাংবাদিক জামান আখতার। আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে কেক কেটে সময় টেলিভিশনের ১৩তম বার্ষিকী উদ্যাপন করেন অতিথিসহ উপস্থিতরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনসহ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সময় টেলিভিশন সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ ব্যতিক্রমধর্মী নানা অনুষ্ঠান প্রচার করে আজ দেশের নাম্বার ওয়ান নিউজ চ্যানেলে নিজেদের নিজে গেছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই কামনা করি। একইসাথে সমাজের অনিয়মগুলো যাতে বেশি বেশি প্রচার করা হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানাই আমরা। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিক হুসাইন মালিক, মফিজ জোয়ার্দ্দার, সাইফ জাহানসহ সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। একইসাথে তারা সময় টেলিভিশনকে শুভেচ্ছা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)