মহেশপুরে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2024-04-18 ইং
মহেশপুরে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও দস্যুতার প্রতিবাদে নিজের ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আরেক ভাই জিলানী মহিউদ্দিন চৌধুরী। গতকাল বুধবার সকালে উপজেলার সুন্দরপুর গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিলানী মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, পৈত্রিক সূত্রে পাওয়া ও ক্রয়কৃত জমি তার আপন বড় ভাই খাজা মইনউদ্দিন চৌধুরী নয়ন জোরপুবর্ক দখল করে নিয়েছেন। অথচ ক্রয়কৃত জমি ও পৈত্রিক সূত্রে পাওয়া জমির নামজারি ও খাজনা পরিশোধ তার নামে হয়েছে। তিনি অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করলে তার ভাই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তার ভাই নয়ন ও ভাতিজা জীবন প্রতিনিয়ত জিলানী মহিউদ্দিন চৌধুরীকে হত্যার পরিকল্পনা করছেন বলেও জানান। লিখিত বক্তব্যে বলা হয়, তার জমিতে থাকা লিচু গাছ, নারকেল গাছ, সুপারি গাছ ও আম গাছগুলো দখল করে নিয়েছেন।

এ বিষয়ে মহেশপুর থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ জমি বুঝিয়ে দিলেও সেই জমির ওপরে যেতে দিচ্ছেন না তার ভাই। জেিমত তার দেওয়া সীমানা পিলারসহ চারিপাশে তারে তৈরি বেড়া এবং সিমেন্টের খুঁটি ভেঙে ফেলেছে। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে অভিযুক্ত খাজা মইনউদ্দিন চৌধুরী নয়ন বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সত্যি না। যে জমি দখলের কথা বলা হচ্ছে সেই জমি আমার। তাই আমি দখল করে নিয়েছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)