জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপলোড তারিখঃ 2024-04-18 ইং
জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ এবং উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত এই সভা চলে। সভায় গত মাসের রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে পাস হয়। আর এদিন সভায় জীবননগরের সার্বিক আইনশৃঙ্খলা, মাদক পাচার রোধে করণীয়, বাল্যবিবাহ প্রতিরোধ করাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনীপুর কোম্পানি কমান্ডার শরাফত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, আনসার ও ভিডিপি অফিসার চায়না খাতুন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু প্রমুখ।

সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জীবননগর শহরের বিভিন্ন সড়কে রাস্তায় স্পিড ব্রেকারগুলোকে সতর্কীকরণ রং করা ও জীবননগর পৌরসভাকর্তৃক নির্মিত শহরের প্রধান সড়কগুলোর পাশে ফুটপাতগুলো ব্যবসায়ীরা দখল করে তাদের দোকানের মালামাল ডিসপ্লে করে রাখায় রাস্তায় যানজটের সৃষ্টি করায় পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)