ছবির ক্যাপশন:
‘মানুষের জন্য বাঁচো, সমাজের জন্য লড়ো’ স্লোগানে এগিয়ে চলেছে দর্শনা রেড লাভ সোসাইটি। রক্ত দান, শীতবস্ত্র বিতরণ, বানভাসীদের সহযোগিতা, অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ বাজার বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে সংগঠনটি। এ বছরও পবিত্র ঈদুল ফিতরে এই সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ বাজার প্রদান করা হয়েছ। গত ১০ এপ্রিল দর্শনা পরানপুর গ্রামের অসহায় মানুষদের মধ্যে ঈদ বাজার প্রদান করে। সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করা এই সংগঠনটি পরিচালনা করছেন একঝাঁক তরুণ শিক্ষার্থী।
জানা গেছে, ২০১৯ সালে রেড লাভ সোসাইটি তাদের কার্যক্রম শুরু করে। শেখ হারুন অর রশিদের নেতৃত্বে সংগঠনের সদস্যরা এবারের ঈদে দেশের ৫৩টি জেলায় অসহায় পরিবারের ঈদ বাজার পৌঁছে দিয়েছে। এছাড়া গাজীপুর কাপাসিয়া বীর ওজুরী ছোট্ট একটি বৃদ্ধাশ্রমে দাদু-দিদার ঝুলি অনুষ্ঠান করেছে এ গ্রুপটি। সংগঠনটির কার্যক্রম চলতি বছরের মধ্যে দেশের ৬৪টি জেলায় পৌঁছাবে বলে জানান এই সংগঠনের অন্যতম একজন সদস্য আশরিকা জাহান জ্যোতি। তিনি বলেন, ‘রেড লাভ সোসাইটি’র ৩টি সেক্টর রয়েছে। রেড লাভ সোসাইটি, রেড ইউথ ইয়ার্ডস্ ও রেড লাভ ম্যাজেস্ট্রিক হোস্ট। এসব সেক্টরের মাধ্যমে আমরা দেশের অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই।’
