চুয়াডাঙ্গার পৃথক স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2024-04-17 ইং
চুয়াডাঙ্গার পৃথক স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় গাঁজা ও ভারতীয় নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানসহ জরিমানা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী ঈদগাহপাড়ার নজরুল ইসলামের ছেলে সাগর (৪০) ও শহরতলীর দৌলতদিয়াড় চানুরী পাড়ার মৃত আয়ুব আলীর ছেলে টোটন (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ও আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল দুপুরে শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালান। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে ২০ গ্রাম গাঁজাসহ সাগরকে আটক করেন। বেলা একটার দিকে টোটনের বাড়িতে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাগরকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন এবং টোটনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)