বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মিয়া সড়কের নাম ফলক উন্মোচন

আপলোড তারিখঃ 2024-04-17 ইং
বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মিয়া সড়কের নাম ফলক উন্মোচন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর শহরে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মিয়া সড়ক নামে একটি সড়কের নাম ফলক উন্মোচন করা হয়েছে। গত রোববার বিকেল পাঁচটায় আনুষ্ঠানিকভাবে ১ নম্বর ওয়ার্ডের হাটকালুগঞ্জ মহল্লার এলজিইডি অফিসের সামনের রাস্তাটির নাম ফলক উন্মোচন করা হয়। এসময় উপস্থিথ ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিনুর আক্তার (রুবী), জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, হাজী মোহাম্মদ সোহরাব হোসেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মিয়ার চার সন্তান আহসান হাবিব, মনিরুজ্জামান, আসাদুজ্জামান ও কামরুজ্জামান। মরহুম বীর মুক্তিযোদ্ধার চার সন্তান বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিয়েছেন। আমরা পরিবারের সদস্যরা আনন্দিত। মহল্লারবাসীর উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মিয়া সড়ক নাম ফলক উন্মোচন সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)