আ.লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা জানালেন জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2024-04-17 ইং
আ.লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা জানালেন জিপু চৌধুরী ছবির ক্যাপশন:

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাস্মেল হক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল চ্যাটার্জিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা হয়ে মেহেরপুরে যাওয়ার পথে চুয়াডাঙ্গার প্রবেশমুখ বদরগঞ্জে তাঁদেরকে শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আসার সংবাদ পেয়ে বড় বাজার, সরোজগঞ্জ বাজার, জাফরপুর মোড়, ঝিনাইদহ বাস টার্মিনাল, আলুকদিয়া বাজার, ভালাইপুর মোড় ও কুলপালায় আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নানা রকম স্লোগানে তাঁদের শুভেচ্ছা জানায়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)