চুয়াডাঙ্গায় নঈম জোয়ার্দ্দারের নির্বাচনী মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2024-04-17 ইং
চুয়াডাঙ্গায় নঈম জোয়ার্দ্দারের নির্বাচনী মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্বাচন প্রস্তুতি সভা, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামে পদ্মবিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শহিদুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন নঈম হাসান জোয়ার্দ্দার। এছাড়াও রাত সাড়ে আটটায় পদ্মবিলা ইউনিয়নের বুড়োপাড়া গ্রামে লতিফ হাজীর সভাপতিত্বে পৃথক নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, আগামী চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তাই নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি কেন্দ্রে একটি করে কমিটি গঠন করতে হবে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়, এমন কোনো কাজ করা যাবে না। আগামী উপজেলা পরিষদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসীর ভাগ্য যেমন নির্ধারণ হবে, তেমনি সকলে একসাথে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। এসময় তিনি আরও বলেন, আমি উপজেলা নির্বাচনে বিজয়ী হলে ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন। তবে সবাইকে সততার সাথে ব্যবসা করতে হবে। কোনো ভেজাল বা দুর্নীতি করা যাবে না। আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। জাতির পিতার স্বপ্নপূরণ করে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা তৈরি করে দিয়ে যাব।
আগামী মে মাসের শুরু থেকে কয়েক ধাপে দেশব্যাপী উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এ ঘোষণার পর থেকেই চুয়াডাঙ্গায় সদর উপজেলার সকল স্তরের নেতা-কর্মীদের নিয়ে এই নির্বাচন প্রস্তুতি ও মতবিনিময় সভা করছেন তিনি।

সভায় উপস্থিত বক্তারা বলেন, নঈম হাসান জোয়ার্দ্দার ছাত্রজীবন থেকে রাজনীতি করে এই পর্যায়ে আসছেন। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। বর্তমানে তার যোগ্য নেতৃত্বে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা যুবলীগ আজ দেশের ভিতরে সুসংগঠিত একটি জেলা। আমরা জানি নঈম হাসান জোয়ার্দ্দার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক থেকে সাধারণ মানুষের মাঝে যেমন জনপ্রিয়, তেমনি অনেক উন্নয়ন করেছে। তাই আমরা চাই, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে এই সেবা আরও বেশি ভোগ করবে এবং নিরাপদে থাকবে চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসী।

সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য লাবু। এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান মিণ্টু, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী নেতা রবিউল মেম্বার, আব্দুল হান্নান, আব্দুল রউফ, হাফিজ মাস্টার, সামসুল, হেবা, ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির বনফুল, ইকরামুল হোসেন জাণ্টু, প্রচার সম্পাদক আমান, যুবলীগ নেতা রুবেল, ফাহাদসহ পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য সুমন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)