লোকনাথপুর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

আপলোড তারিখঃ 2024-04-16 ইং
লোকনাথপুর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ছবির ক্যাপশন:


‘খেলবে তরুণ জিতবে দেশ, মাদক মুক্ত আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর জাগরণী সংসদ ক্লাবের আয়োজনে লোকনাথপুর প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল চারটার দিকে লোকনাথপুর হেলিপোর্ট মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক জিল্লুর রহমান খোকন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলী মুনছুর বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ ইয়ামিন, দামুড়হুদা মডেল থানার এসআই মহিবুল, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মামুনুর রশীদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিদুল হক সেণ্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল রহমান, হাউলি ইউনিয়ন পরিষদের সদস্য রিকাত আলী, সম্পান শাহ, হাসান শাহ, রাসেল শাহ, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আহাম্মেদ, লোকনাথপুর জাগরণী সংসদের সভাপতি নাহিদুল ইসলাম অনিক বিশ্বাস, সাধারণ সম্পাদক মিঠুন হোসেন প্রমুখ।
ফাইনাল খেলায় রাজ একাদশ ও উজ্জ্বল লাইব্রেরি দল অংশগ্রহণ করে। খেলায় ৫৪ রানে রাজ একাদশ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়। আর রানার্সআপ দলকে ১০ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন মো. হাসান ও জামাল উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)