ঝিনাইদহের দুই উপজেলায় ১২ জনের মনোনয়নপত্র জমা

আপলোড তারিখঃ 2024-04-16 ইং
ঝিনাইদহের দুই উপজেলায় ১২ জনের মনোনয়নপত্র জমা ছবির ক্যাপশন:

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সদর উপজেলা থেকে ৫ জন ও কালীগঞ্জ উপজেলা থেকে ৭ জনসহ মোট ১২ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় আওয়ামী লীগের গোলাম ছরওয়ার খাঁন সউদ, একই দলের জে এম রশীদুল আলম, মো. মিজানুর রহমান (মাসুম) নুর এ আলম বিপ্লব ও জামায়াত সমর্থক ড. মো. হাবিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সদর উপজেলা থেকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থীসহ ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

অন্যদিকে, কালীগঞ্জ উপজেলা থেকে আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর সিদ্দীক, একই দলের বীর মুক্তিযোদ্ধা মো. রাশেদ শমসের, মো. মতিয়ার রহমান, মো. শিবলী নোমানী, মো. জাহাঙ্গীর হোসেন, শ্রমিক লীগ নেতা মো. ইমদাদুল হক ও জামায়াত সমর্থক মো. ওলিয়ার রহমান মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মকলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)