দর্শনায় ধারালো চাকুর ভয় দেখিয়ে নারীকে অনৈতিক প্রস্তাব

আপলোড তারিখঃ 2024-04-16 ইং
দর্শনায় ধারালো চাকুর ভয় দেখিয়ে নারীকে অনৈতিক প্রস্তাব ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনায় ধারালো চাকুর ভয় দেখিয়ে ৪৫ বছর বয়সী এক নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে চা-দোকানি সেলিম হোসনের (৩৫) বিরুদ্ধে। গত রোববার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলকার বাসস্ট্যান্ড পাড়ায় এ ঘটনা ঘটে।

এসময় ভুক্তভোগী নারী চিৎকার করলে সেলিম সেখান থেকে পালিয়ে নিজ বাড়ি গিয়ে ঘরের দরজা আটকে দেন। পরে স্থানীয়রা ওই নারীর চিৎকারের কারণ জানতে পেরে সেলিম হোসেনের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেলিম হোসনকে আটক করে। আটক সেলিম একই এলাকার মৃত নূর ইসলাম মন্ডলের ছেলে। গ্রাম সম্পর্কে তারা মামী ও ভাগিনা। এদিকে, অভিযুক্ত সেমিল হোসেন পুলিশ হেফাজতে থাকাকালে স্থানীয়রা তাকে মারধরের চেষ্টা করে। তবে ঠেকাতে গিয়ে সেখানে পুলিশের দুই সদস্য আহত হন। এ ঘটনায় দর্শনা থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার দুপুর ১২টার দিকে সেলিম হোসেন অসৎ উদ্দেশ্যে প্রতিবেশী মামীর ঘরে প্রবেশ করে। এসময় ঘরের মধ্যে মামীকে একা পেয়ে ধারালো চাকুর ভয় দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে সেলিম জোরপূর্বক ওই নারীকে জাপটে ধরে। এসময় তিনি চিৎকার করলে সেলিম সেখান থেকে দৌঁড়ে নিজ বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এসময় স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা ঘটনা জেনে ক্ষিপ্ত হয়ে সেলিমের বাড়ি ঘেরাও করে। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে দর্শনা থানা পুলিশ সেলিম হোসেনকে আটক করে। আটকের পর অভিযুক্ত সেলিম হোসেনকে থানায় নেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের করলে উপস্থিত উত্তেজিত জনতা পুলিশি হেফাজতেই সেলিমের ওপর হামলা চালায় ও তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় সেলিম হোসেনসহ দর্শনা থানা পুলিশের এসআই সুব্রত রায়সহ দুজন পুুলিশ সদস্য জখম হন। আসামি ও পুলিশ সদস্য আহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে আলমগীর হোসেনকে আটক দেখিয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় মামলার রুজু করে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নারীঘটিত একটি বিষয়ে জানান। এসময় টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামি সেলিমকে আটক করে থানায় নেওয়ার সময় মহির উদ্দিনের ছেলে জিহাদসহ ২৫-২০ জন আসামি সেলিম হোসেনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে দুজন পুলিশ সদস্য গুরতর জখম হয়। তিনি আরো বলেন, ভিডিও ফুটেজ দেখে আসামিদের নাম সংযোজন ও বিয়োজন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)