চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় উদ্যোগে ইফতার ও দোয়া

আপলোড তারিখঃ 2024-04-08 ইং
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় উদ্যোগে ইফতার ও দোয়া ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় পৃথক আয়োজনে এসএসসি ১৯৮৬, ৮৭ ও ২০১৩ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৃথক আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় এসএসসি ২০১৩ ব্যাচের বন্ধুদের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা পৌর মডেল মসজিদে এর আয়োজন করা হয়। ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এসএসসি ১৩ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মামুন উর রশিদ পূর্ণ, আমিনুল ইলাম, মাসুদ রানা, আল নোমান, একরামুল, সাগর, সোহাগ, লোটাস, রাশেদ, আব্দুল হামিদ, সাহেদ সিদ্দীক সোহেল, রাইহান, ইরান প্রমুখ।

``

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় এসএসসি ১৯৮৭ ব্যাচের বন্ধু সংগঠন ব্লুসম গার্ডেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘বন্ধু পাশে আছি’ এ প্রত্যাশা নিয়ে যে সকল বন্ধু-বান্ধবী চিরবিদায় নিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও যারা রোগাক্রান্ত তাদের রোগমুক্তি প্রবাসী ও স্থানীয় সকল বন্ধু-বান্ধবীর সার্বিক মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শহরের একটি রেস্টুরেস্টে এর আয়োজন করা হয়। ইফতার পূর্বে ব্লুসম গার্ডেনের সভাপতি আনোয়ার হোসেনের সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন মিজানুর রহমান মিজান, আমিনুল ইসলাম লিণ্টু, রবিউল হক ও রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ৮৭ ব্যাচের রানু, সাহেরা, কাজলী, প্রভা, বিথি, মুন্নি, মাহবুবুল করিম উজ্জল, অ্যাড. মাজেদুর রহমান, এনাম আহম্মেদ, বিজেশ রামেকা, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, সণ্টু, মিজান, আমিনুল, চান্দু, পিয়াল, ইসমাইল হোসেন, মহন, মজনু, কোহিনুর, টিলু, সাগর, মশিউর রহমান, কামরুল, বাকি বিল্লাহ, শিলু প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ ওমর ফারুক।

``

    এদিকে, এসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধুদের উদ্যোগে পৃথকভাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার  বিকেলে আলমডাঙ্গার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় ঈদুল ফিতর পরবর্তীতে অন্যান্য অনুষ্ঠান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ডম্বলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তৌহিদুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে ৮৬ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মহিলা কলেজের আইসিটি বিষয়ক প্রভাষক গোলাম সরোয়ার হায়দার, পৌরসভার সাবেক কমিশনার সাচ্চু, মাগরিবুর রহমান, গোলাম মোস্তফা ছন্টু, কবীর উদ্দীন, চুয়াডাঙ্গা যুব উন্নয়নের শাহীনুর রহমান, সাবেক বিজিবি সদস্য রুমী, মিলন মাস্টার, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)