অপহরণ ও ধর্ষণ মামলায় প্রেমিক চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার রবিন জেলহাজতে

আপলোড তারিখঃ 2017-09-08 ইং
অপহরণ ও ধর্ষণ মামলায় প্রেমিক চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার রবিন জেলহাজতে ছবির ক্যাপশন:
দ্বিতীয় দফায় অজানার উদ্দেশ্যে পাড়ি নাবালিকা জুটির : ঢাকায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রী উদ্ধার নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার গুলশানে একটি আবাসিক হোটেলে স্কুলছাত্রীকে (১৫) আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে হোটেল থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং তার প্রেমিক আরাফাত আলম রবিনকে (২০) আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটককৃত রবিন চুয়াডাঙ্গা শহরের মাঝের পাড়ার সায়দার রহমান ছমিরের ছেলে। উদ্ধারকৃত স্কুলছাত্রী চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকার মেয়ে। জানা গেছে, প্রায় ৩ মাস আগে রবিনের সাথে স্কুলছাত্রীর সম্পর্ক গড়ে উঠে। তারপর থেকে শুরু হয় মন দেওয়া নেওয়া। ঈদুল আযহার ১৫ দিন আগে তারা দু’জন অজানার উদ্দেশ্য পাড়ি দিলে তার একদিন পরেই চুয়াডাঙ্গায় ফিরে আসে। পরে আবার ঈদের পরেরদিন দু’জন পালিয়ে যায়। অনেক খোজাখুজির পর ও তাদের না পেয়ে স্কুলছাত্রীর মা চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ তাদের দুজনকে ঢাকা গুলশানের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করে। স্থানীয়রা জানায়, ঈদের কিছুদিন আগেও ওই স্কুলছাত্রীকে রবিনের সাথে রিক্সায় ঘুরতে দেখা গেছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, গত ৩ সেপ্টেম্বর ওই ছাত্রীকে কৌশলে ঢাকা নিয়ে যায় রবিন। এ ঘটনার পর মেয়েকে খুঁজে না পেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই স্কুলছাত্রী মা। এরপর পুলিশ অভিযান চালিয়ে ঢাকার গুলশানের একটি আবাসিক হোটেল থেকে বুধবার রাত ১২টার দিকে রবিনকে আটক করে। স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয় বলে জানান তিনি। ওসি আরও জানান, এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। রবিনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চিকিৎসাধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)