আলমডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা পেল ঈদ উপহার

আপলোড তারিখঃ 2024-04-08 ইং
আলমডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা পেল ঈদ উপহার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী উপজেলার নারায়ণপুর ও খুদিয়াখালী আশ্রয়ণ প্রকল্পের ৯০ জন বাসিন্দাদের মাঝে এ উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। এছাড়া ভাসমান বেদে সম্প্রদায়ের ৮টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

আলমডাঙ্গা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মোট ১ হাজার ১১৩ জন দরিদ্র পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার স্বরূপ শুকনো খাবার বরাদ্দ পাওয়া যায়। ইতোমধ্যে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ খাবার পেয়ে খুশি দরিদ্র পরিবারগুলো। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রহমত আলী বলেন, ব্যাটারিচালিত পাখিভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। পবিত্র রমজানকে ঘিরে আয়ের চাইতে ব্যয় বেড়েছে। দিনমজুর হিসেবে কাজ করে যে টাকা উপার্জন হত, তা দিয়ে দুই মেয়ে ও ছেলে ঈদের পোশাক কেনার পর খাবার কেনার মতো উপায় ছিল না। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পেয়ে আমরা খুশি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)