আন্দুলবাড়ীয়ায় ঈদুল ফিতর উদ্যাপনে সকল প্রস্তুতি সম্পন্ন

আপলোড তারিখঃ 2024-04-08 ইং
আন্দুলবাড়ীয়ায় ঈদুল ফিতর উদ্যাপনে সকল প্রস্তুতি সম্পন্ন ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনে আন্দুলবাড়ীয়া পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ কমিটি উদ্যোগে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল আটটায় এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদগাহ ময়দানে নবনির্মিত মেহেরাবের টাইলস স্থাপন কাজ সম্পন্ন হয়েছে।

গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় সরেজমিন কাজ পরিদর্শন করেছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সহসভাপতি মোতাহারুল ইসলাম চঞ্চল, কোষাধ্যক্ষ কাজী আহসান হায়দার হাসান, সদস্য ইসরাফিল হোসেন, মোল্লা মকছেদুর রহমান টিক্কা, এলাহী বিশ্বাস, খাদেম ও মুয়াজ্জিন আব্দুর রহমান কিনেসহ সকল সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)