দর্শনা পৌর মেয়রের উদ্যোগে ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2024-04-08 ইং
দর্শনা পৌর মেয়রের উদ্যোগে ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবুর ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মেয়রের নিজ বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। ইফতার মাহফিলে দর্শনার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী, সিএনএফ ব্যবসায়ী আবুল কালাম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, দর্শনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)