বেস্ট ডিপ্লোম্যাটস লিডারস্ সামিটে আমন্ত্রণ পেলেন চুয়াডাঙ্গার আলিফ

আপলোড তারিখঃ 2024-04-05 ইং
বেস্ট ডিপ্লোম্যাটস লিডারস্ সামিটে আমন্ত্রণ পেলেন চুয়াডাঙ্গার আলিফ ছবির ক্যাপশন:

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বেস্ট ডিপ্লোম্যাটস লিডারস্ সামিটে আমন্ত্রণ পেয়েছেন চুয়াডাঙ্গার আলিফ হোসেন। গতকাল শুক্রবার আমেরিকা ভিত্তিক এ সংগঠনটির থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চার দিনব্যাপী ওই সামিটের আমন্ত্রণপত্র আলিফ হোসেনের হাতে পৌঁছেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গার সন্তান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আলিফ হোসেন পৌর শহরের মল্লিকপাড়ার ওয়ায়েচ কুরুনি টিটো ও ফাতেমা খাতুন শিলা দম্পতির পুত্র। সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন কাজের সাথে তিনি যুক্ত রয়েছেন। এর আগেও একাধিক প্রতিষ্ঠানের সাথে তরুণ নেতৃত্ব বিকাশে তিনি কাজ করেছেন।

উল্লেখ্য, বেস্ট ডিপ্লোম্যাটস নিউইয়র্ক ভিত্তিক জাতিসংঘের সিমুলেশন অর্গানাইজার। সেরা কূটনীতিকরা তরুণ নেতা এবং পরিবর্তন নির্মাতাদের ধারণা বিনিময় এবং সবচেয়ে চ্যালেঞ্জিং বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ইউএন সিমুলেশন হলো তরুণ কূটনীতিকদের জন্য লবিং এবং সমালোচনামূলক চিন্তা দক্ষতার সেট উপলব্ধি করার জন্য একটি আদর্শ উপায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)