ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জেহালা, গড়চাপড়া এবং পুটিমারী গ্রামের তিনজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ। এসময় আরও উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিদুল মিয়া, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (জসি) মেম্বার প্রমুখ।
