ঝিনাইদহ লেডিস ক্লাবের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2024-04-05 ইং
ঝিনাইদহ লেডিস ক্লাবের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহ লেডিস ক্লাবের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে লেডিস ক্লাবের উদ্যোগে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পত্নী শারমিন আক্তার। সে সময় লেডিস ক্লাবের সহসভাপতি জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, কোষাধ্যক্ষ রাশেদা খানমসহ অন্যান্য নির্বাহী সদস্য ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহরের বিভিন্ন এলাকার ৩৫০ জন অসহায় দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। অসহায় পরিবারগুলো এই ঈদসামগ্রী পেয়ে অনেকটাই খুশি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)