চুয়াডাঙ্গায় ৯৬ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2024-04-05 ইং
চুয়াডাঙ্গায় ৯৬ বোতল ফেনসিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৯৬ বোতল ফেনসিডিলসহ হাবিবুর রহমান (২৫) নামের এক যুবক আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক হাবিবুর রহমান একই উপজেলার মিনাজপুর গ্রামের মাঠপাড়ার মামুনুর রশিদের ছেলে।

জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে সকাল সাড়ে ছয়টায় সন্তোষপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন এসআই মুহিদ হাসান। অভিযানে হাবিবুরকে আটক করা হলে তার নিকট থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)