দর্শনায় এক কেজি গাঁজা ও ট্যাপেন্টাডলসহ রাজা আটক

আপলোড তারিখঃ 2024-04-05 ইং
দর্শনায় এক কেজি গাঁজা ও ট্যাপেন্টাডলসহ রাজা আটক ছবির ক্যাপশন:

দর্শনা থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজন মিয়া রাজা (৩৯) নামের এক ব্যক্তি আটক হয়েছে। গত বুধবার রাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই সুব্রত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করেন। তিনি দর্শনা থানাথীন ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলাম চৌধুরীর ছেলে।

জানা গেছে, নিজ বাড়ির গোয়ালঘরে রাজন মিয়া রাজা মাদকদ্রব্য লুকিয়ে রাখার গোপন সংবাদ পায় দর্শনা থানা পুলিশ। খবর পেয়ে এসআই সুব্রত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে রাজার বাড়িতে অভিযান চালায়। এসময় গোয়াল ঘরের মধ্যে থেকে এক কেজি গাঁজা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। এ ঘটনায় গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)