মেহেরপুরে ভৈরব নদে ডুবে কিশোরের অকাল মৃত্যু

আপলোড তারিখঃ 2024-04-04 ইং
মেহেরপুরে ভৈরব নদে ডুবে কিশোরের অকাল মৃত্যু ছবির ক্যাপশন:


মেহেরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে ভৈরব নদে ডুবে আকাশ হোসেন (১২) নামের এক কিশোরের অকাল মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পূর্বে ভৈরব নদ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত আকাশ মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের শ্যামল আলীর ছেলে। এর আগে বেলা দুইটার দিকে নদে গোসল করতে নেমে পানিতে ডুবে আকাশ নিখোঁজ হয়। নিখোঁজের ৪ ঘণ্টা পর মরদেহ স্থানীয়রা তার নিথর দেহ উদ্ধার করে।

জানা গেছে, ঈদের ছুটি কাটাতে সদর উপজেলার শেখপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল আকাশ। গতকাল দুপুরে নানা বাড়ির পাশের ভৈরব নদে গোসল করতে নামে। পানিতে সাঁতার কাটার একপর্যায়ে সে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এসময় স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে খুলনা ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল পৌঁছানোর আগেই আবারো স্থানীয়রা আকাশকে খুঁজতে পানিতে নামেন। প্রায় চার ঘণ্টা খোঁজাখুঁজির পর আকাশের মরদেহ পাওয়া যায়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)