মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2024-04-03 ইং
মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা এস এম আলামিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার যাদবপুর স্কুলমাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজার পূর্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে গত সোমবার রাত সাড়ে ১১টায় মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।

জানা গেছে, ১৯৭১ সালের যুদ্ধকালীন সময় এস এম আল আমিন আনসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তিনি ভারতের চাকুলিয়া প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ প্রহণ করেন। এবং ৮ নম্বর সেক্টর কমান্ডারের সাব সেক্টর কমান্ডার এআর আজম চৌধুরীর সাথে বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ দেখভাল করেন। এস এম আলামিন ছিলেন মেহেরপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা। গতকাল সকালে বীর মুক্তিযোদ্ধা এস এম আলামিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)