ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মনির (২৪) নামের এক যুবক আটক হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে সদর উপজেলার দীননাথপুর-মাখালডাঙ্গা মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মনির চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন হাজীপাড়ার আবু বাক্কার ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল-আজাদের তত্ত্বাবধানে গতকাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে সকাল সাড়ে সাতটায় সদর উপজেলার দীননাথপুর-মাখালডাঙ্গা মাঠে অভিযান পরিচালনা করেন এসআই ওহিদুল ইসলাম। অভিযানে মনিরকে আটক করেন। এসময় তার নিকট থেকে ৪ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। এ ঘটনায় গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
