জীবননগরে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2024-04-03 ইং
জীবননগরে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে গাঁজাসহ আব্দুল হালিম (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ র‌্যাব-৬। গতকাল মঙ্গলবার জীবননগর থানাধীন কালা গ্রামের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আব্দুল হালিমের নিকট থেকে তিন কেজি গাঁজা, একটি মোবাইল ও দুই হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামি কালা গ্রামের মৃত জাকের আলীর ছেলে। গতকাল ঝিনাইদহ র‌্যাব-৬, সিপিসি-২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, গতকাল সকালে গোপন সংবাদের মাধ্যমে জীবনগরের কালা গ্রামে এক ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তথ্য পেয়ে ঝিনাইদহ র‌্যাব-৬, সিপিসি-২ এর একটি অভিযানিক দল কালা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে আব্দুল হালিমকে আটক করা হয়। পরে তার নিকট থেকে তিন কেজি গাঁজা, একটি মোবাইল ও দুই হাজার টাকা উদ্ধার হয়। গতকালই জব্দকৃত আলামত ও আটককৃত আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)