ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি আয়োজনে ও ওষুধ প্রশাসনের আমন্ত্রণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পৌর শহরের ঈদগাহ রোডে ওষুধ প্রশাসনের নতুন অফিসে এর আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সুকর্ণ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন গ্রাম্য ডাক্তার আলহাজ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিসিডিএস’র সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি সাদেকুজ্জামান রঞ্জু, আরএমপির সভাপতি ফজলুর রহমান, সহ-সভাপতি মীর আব্দুল আওয়াল লিডু, সহ-সভাপতি এম জামশেদ খান, সেক্রেটারি নওশাদুল ইসলাম, আরএমপি’র মেহেরপুর শাখার সভাপতি আবাস উদ্দীনসহ মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা-উপজেলার নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে আরএমপি’র দামুড়হুদা উপজেলা শাখার প্রয়াত সদস্য হাসিবুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত আরএমপির নেতৃবৃন্দ জানান, যদি সংগঠনের কোনো সদস্য মারা যান বা অসুস্থ হন তাহলে তার পরিবারের সদস্যদের পাশে থাকবে বলে মতামত দেন।-বিজ্ঞপ্তি।
